ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিও’র জন্মশতবার্ষিকীতে হাউজিং সোসাইটির শ্রদ্ধা জ্ঞাপন হাউজিং সোসাইটির প্রাক বড়দিন উৎসবে মিলনমেলা শান্তির নীড় গেস্ট হাউজ পরিদর্শন করলেন সমবায় অধিদপ্তরের মাননীয় নিবন্ধক ও মহাপরিচালক চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা প্রদানে ইউনাইটেড হাসপাতাল ও হাউজিং সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ​​​​​​​নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রতি সাভারবাসীর সংবর্ধনা-ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সাথে ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন  ঢাকা ক্রেডিট -এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান যুব এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গারো ষ্টুডেন্ট ফেডারেশন রমনা ক্যাথেড্রালে কিংবদন্তিতুল্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত ​​​​​​​আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাথে বাংলাদেশের যুবক ও অধ্যাপকদের সংলাপ অনুষ্ঠান ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ দপ্তরের প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোসাইটির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে পবিত্র খ্রিষ্টযাগ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত সোসাইটির স্টাফদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রয়াত শ্রদ্ধেয় যো‌সেফ মধু (স্যার) প্রয়া‌ণের আজ চ‌ল্লিশ দি‌নের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

মোবাইলের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১০:০৭:৫১ অপরাহ্ন
মোবাইলের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে ছবি ।সংগ্রহকৃত
মুঠোফোনে শতভাগ চার্জ দেওয়া কি ব্যাটারির জন্য ক্ষতিকর? কীভাবে ব্যাটারি বেশি দিন টিকবে? সারা রাত চার্জ দিলে কি ফোনের সমস্যা হতে পারে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খায় আমাদের মাথায়। চলুন, উত্তর খোঁজা যাক।

২০ ভাগে না নামা পর্যন্ত ফোন চার্জ করবেন না
লিথিয়াম ব্যাটারি থেকে ভালো ফল পেতে ‘চার্জ সাইকেল’ সম্পর্কে ধারণা রাখতে পারেন। চার্জের পরিমাণ ২০ শতাংশে নেমে এলেই ফোন চার্জে দিন। ৮০ ভাগে পৌঁছালে চার্জ দেওয়া বন্ধ করুন। এই প্রক্রিয়া নিশ্চিত করবে যে আপনার ‘ব্যাটারি সাইকেল’ বাড়বে এবং ব্যাটারি চাপমুক্ত থাকবে। এ ছাড়া চার্জ যত ধীরগতিতে হবে, ব্যাটারির ক্ষতি তত কম হবে। দরকারের সময় ‘ফাস্ট চার্জার’ দিয়ে দ্রুত চার্জ করলে সমস্যা নেই। তবে প্রয়োজন না হলে এড়িয়ে চলাই ভালো।

চার্জ পূর্ণ হলে মুঠোফোন প্লাগড ইন করে রাখবেন না
অনেকেই ঘুমানোর আগে ফোন চার্জে লাগিয়ে রাখেন। এতে সমস্যা নেই। তবে বাসায় বা অফিসে সারাক্ষণ ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস থাকলে, তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এটি ফোনের ব্যাটারির ধারণক্ষমতা কমিয়ে ফেলতে পারে।

চার্জ শূন্যও যেন না হয়
ফোনের চার্জ শূন্য করে ফেলাও ব্যাটারির জীবনের জন্য চাপের। এটি নিয়মিত করলে ব্যাটারির আয়ুষ্কাল কমতে পারে। এটিও এড়িয়ে চলতে হবে।

ফোনকে বেশি গরম হতে দেবেন না
৯০ ডিগ্রি ফারেনহাইটের ওপরের তাপমাত্রা ব্যাটারির জন্য বিপদের কারণ হতে পারে। অন্যদিকে ঠান্ডা তাপমাত্রায় তেমন কোনো ক্ষতি নেই, যদি না সেটা বরফ জমার মতো ঠান্ডা হয়।

নতুন ল্যাপটপ বা ফোন চার্জ করা নিয়ে দুশ্চিন্তা করবেন না
মুঠোফোন ও ল্যাপটপের চার্জিংয়ের বিষয়টি অনেক উন্নত হয়েছে। ফলে অনেক ডিভাইস নিজেই কিছু ভুল থেকে সাবধান থাকে। যেমন শতভাগ চার্জ হওয়ার আগেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়। আইফোন ১৩ এবং এর পরের সংস্করণগুলোতে ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ নামে একটি ফিচার আছে। ব্যবহারকারীর দৈনন্দিন রুটিন অনুসরণ করে চার্জ নেওয়ার সময় ঠিক করতে পারে এই ফিচার–সংবলিত ডিভাইসগুলো।

ব্যাটারি মরে গেলেই নতুন ফোন কেনার দরকার নেই, মেরামত করুন
ব্যাটারি কাজ না করলেই অনেকে নতুন ফোন কিনে ফেলতে চান। তার চেয়ে বরং নির্দিষ্ট মোবাইল কোম্পানি থেকে ব্যাটারি পরিবর্তন করে নিতে পারেন। কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য নিয়ে আপনি নিজেও মেরামত করতে পারবেন।

মোবাইল উৎপাদনকারী কোম্পানিগুলো যা বলছে
মুঠোফোন চার্জিং নিয়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বলছে, যখন খুশি তখনই অ্যাপলের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা যাবে। কিন্তু চার্জ শূন্য করে তারপর ব্যাটারি চার্জ করার দরকার নেই। এ ছাড়া মুঠোফোন যেন অতিরিক্ত গরম না হয় (বিশেষ করে ৯৫ ডিগ্রি ফারেনহাইটের ওপরে), সেটাও খেয়াল রাখতে হবে। চার্জ হওয়ার সময় মুঠোফোনের কাভার খুলে রাখলে ভালো হয়। কারণ, এর জন্যও মুঠোফোন গরম হতে পারে। তবে, অ্যাপল এ ব্যাপারে নির্দিষ্ট সময় বা সীমারেখা নির্ধারণ করে দেয়নি।
গুগলের পরামর্শ কিছুটা সোজাসাপটা। আপনার যতটুকু দরকার, ততটুকুই চার্জ করুন। সর্বনিম্ন (শূন্য) বা সর্বোচ্চ (শতভাগ) পর্যন্ত নামা বা ওঠার দরকার নেই।
স্যামসাং এর পরামর্শ অনুযায়ী, নিয়মিত চার্জ দেওয়ার পাশাপাশি মুঠোফোনে চার্জ রাখতে হবে শতকরা ৫০ ভাগ। মনে রাখতে হবে, পুরোপুরি চার্জ হওয়ার পরও ফোন প্লাগ থেকে না খুললে ব্যাটারির আয়ুষ্কাল কমে যেতে পারে।


সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত

‘মন্সিনিয়র (Monsignor )‘ উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত